July 30, 2026, 2:23 am
শিরোনাম:
মিরপুরে শহীদ আকরাম, শাফকাত ও ইফরাতের পরিবারের পাশে তারেক রহমান: অনুদান ও উপহার হস্তান্তর কাউন্সিলর প্রার্থী হতে চাওয়ায় মূল টার্গেট ছিলাম আমি, দাবি যুবদল নেতার ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্ট, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা হিজড়াদের সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ডাকসুর নেতা এবি জুবায়ের শাহআলী থানা এলাকায় চুরি হওয়া স্বর্ণালংকারসহ গৃহকর্মী বানু বেগম ও মধুমালা গ্রেপ্তার Bangladesh Scenic Relaxation Film With Calming Music রূপগঞ্জে কর্ডোভা প্রি ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪ লাখ ৯৪ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন বাংলার বাড়ি থেকে কেউ কাট মানি নিলে, রেহাই নেই সাফ কথা মিথুনের মোরেলগঞ্জে ১৬ নং খাউলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী জনসভা

শাহআলী থানা এলাকায় চুরি হওয়া স্বর্ণালংকারসহ গৃহকর্মী বানু বেগম ও মধুমালা গ্রেপ্তার

প্রতিদিন মিরপুর

রাজধানীর শাহআলী থানা এলাকায় বাসা থেকে সাড়ে ১২ ভরি ওজনের স্বর্ণালংকার ও ইমিটেশনের গহনা চুরির ঘটনায় বানু বেগম (৭৬) নামে এক বৃদ্ধা এবং মধুমালা (৩৮) গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে উদ্ধার করে চুরিকৃত ৮ ভরি স্বর্ণালংকার ও ৩ ভরি ইমিটেশনের গহনা।

​মামলার বিবরণ থেকে জানা যায়, বাদী মো: সাখাওয়াত হোসেন চৌধুরী গত ২৮ জুলাই ২০২৬ তারিখে শাহআলী থানায় হাজির হয়ে একটি চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৬:০০ টা থেকে ৭:০০ টার মধ্যে নিজ শয়নকক্ষের কাঠের আলমারির নিচের তাক থেকে ১২ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার এবং এক জোড়া ইমিটেশনের চুরি ও একটি চেইন চুরি হয়ে যায়।

​অভিযোগের ভিত্তিতে শাহআলী থানা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযান পরিচালনা করে অভিযুক্ত বানু বেগমকে (৭৬) এবং মধুমালা (৩৮) গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত বানু বেগম মুন্সীগঞ্জের লৌহজং থানার গাওদিয়া গ্রামের মৃত ফজল সরদারের স্ত্রী এবং তরী মৃধার কন্যা। তিনি বর্তমানে শাহআলী থানা এলাকার রোড ২, ব্লক জি-এর ৯ নম্বর বাসার ৭ম তলায় বসবাস করছিলেন।
​পুলিশ হেফাজতে থাকাকালে অভিযুক্তের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া মালামালের মধ্য থেকে ৮ ভরি ওজনের স্বর্ণালংকার এবং ৩ ভরি ওজনের ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।