July 30, 2026, 3:17 am
শিরোনাম:
মিরপুরে শহীদ আকরাম, শাফকাত ও ইফরাতের পরিবারের পাশে তারেক রহমান: অনুদান ও উপহার হস্তান্তর কাউন্সিলর প্রার্থী হতে চাওয়ায় মূল টার্গেট ছিলাম আমি, দাবি যুবদল নেতার ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্ট, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা হিজড়াদের সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ডাকসুর নেতা এবি জুবায়ের শাহআলী থানা এলাকায় চুরি হওয়া স্বর্ণালংকারসহ গৃহকর্মী বানু বেগম ও মধুমালা গ্রেপ্তার Bangladesh Scenic Relaxation Film With Calming Music রূপগঞ্জে কর্ডোভা প্রি ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪ লাখ ৯৪ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন বাংলার বাড়ি থেকে কেউ কাট মানি নিলে, রেহাই নেই সাফ কথা মিথুনের মোরেলগঞ্জে ১৬ নং খাউলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী জনসভা

মিরপুরে শহীদ আকরাম, শাফকাত ও ইফরাতের পরিবারের পাশে তারেক রহমান: অনুদান ও উপহার হস্তান্তর

প্রতিদিন মিরপুর

৫ই আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ঢাকার মিরপুরে বীরত্বের সাথে লড়ে শাহাদাত বরণকারী শহীদ আকরাম খান রাব্বী, শহীদ মো: শাফকাত সামীর এবং শহীদ ইফরাত হোসেন সোহাগের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

​শহীদ পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতার প্রতীক হিসেবে জনাব তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো আর্থিক সহায়তা আজ স্ব-শরীরে পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়।

​জনাব তারেক রহমানের নির্দেশনায় এই আর্থিক সহায়তা শহীদদের স্বজনদের কাছে পৌঁছে দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মোঃ রবিন খান এবং সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা গোলাপ এবং দপ্তর সম্পাদক শহীদুল ইসলামসহ ঢাকা মহানগর ও কাফরুল থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​অর্থ সহায়তার পাশাপাশি শহীদ পরিবারগুলোর প্রতি সম্মান জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন-এর পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে ফলের তোড়া উপহার হিসেবে প্রদান করা হয়।

​সাক্ষাৎকালে ছাত্রদল নেতৃবৃন্দ শহীদ পরিবারগুলোর সদস্যদের সার্বিক খবরাখবর নেন এবং জানান, দেশ ও জাতির জন্য এই বীর শহীদদের আত্মত্যাগ ইতিহাস হয়ে থাকবে। শহীদদের পরিবারের যেকোনো প্রয়োজনে ছাত্রদল ও দলীয় নেতৃবৃন্দ অতন্দ্র প্রহরীর মতো পাশে থাকবে বলে তারা প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।