September 9, 2026, 9:54 pm
শিরোনাম:
রাজধানী মিরপুরে রেস্টুরেন্টের আড়ালে কেবিন বাণিজ্য, সন্ধ্যা নামলেই চলে যুগলদের অনৈতিক কর্মকাণ্ড কাউন্সিলর পদে লড়বেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল ৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন। ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ পদে আলোচনায় ফেরদৌসী আহমেদ মিস্টি এমপি ৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা রাহাত ইসলাম স্বাধীন দারুস সালাম থানা অধীনস্থ আঞ্চলিক ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ৩৫ সদস্যের কমিটি গঠন: আহ্বায়ক সুমন, সদস্য সচিব শিহাবুল রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, সর্বাধিক মিরপুরে মিরপুরে অটোরিকশায় জিম্মি কিশোর উদ্ধার, ছিনতাইকারী আটক

তৃণমূলের চোখ এখন ঢাকায়: ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বাড়ছে জল্পনা-কল্পনা ও উত্তেজনা”

প্রতদিন মিরপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনটির নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ছাত্র সংসদ নির্বাচনে হতাশাজনক ফলসহ নানাবিধ কারণে সমালোচনার মুখে থাকা সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।

গত ১ মার্চ ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। বর্তমান ছাত্রদলের কমিটি গঠন হয়েছিলো ২০২৪ খ্রিষ্টাব্দের ১ লা মার্চে। এতে সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন।

বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় ইতোমধ্যে সম্ভাব্য নেতৃত্বে আসতে পারেন এমন নেতারা তৎপরতাও শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দলের ভেতরে-বাইরে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে নানা গুঞ্জন আসছে।

দলীয় সূত্র বলছে, ছাত্রদলের নতুন নেতৃত্ব চূড়ান্ত করতে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুই গুরুত্বপূর্ণ পদে কয়েকজন নেতার নাম জোরালোভাবে সামনে এসেছে। সংগঠনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও দীর্ঘদিন ধরে রাজপথে ভূমিকা রাখা নেতাদেরই নতুন কমিটিতে অগ্রাধিকার দেয়ার চিন্তা করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কারা দায়িত্ব পাবেন সে সিদ্ধান্ত নির্ভর করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর।

ছাত্রদলের পদপ্রত্যাশী নেতারা বলেন, অতীতে যারা আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় ছিলেন, তাদের দিয়ে কমিটি গঠন করা হলে তৃণমূলের নেতাকর্মীরাও সন্তুষ্ট হবেন। সংগঠন ও সাংগঠনিক অভিভাবক চাইলে যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা করা সম্ভব।

কেন্দ্রীয় নেতৃত্বে আলোচনায় যারা-

সভাপতি ও সাধারণ সম্পাদক আলোচনার শীর্ষে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলোচনায় আছেন সহ-সভাপতি মঞ্জুরুল রিয়াদ, সহ-সভাপতি ইজাজুল কবির রুয়েল, বর্তমান সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান,বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম,সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল, সহ-সভাপতি সাফি,ডা. তৌহিদুর রহমান আউয়াল, মমিনুল ইসলাম জিসান,যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ফারুক হোসেন, হাসানুর রহমান, রাজু আহমেদ, সালেহ মোহাম্মদ আদনান, আরিফুল ইসলাম আরিফ, মাসুদুর রহমান, বায়েজিদ হোসেন,জিসান, ও প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক,অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আলোচনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেত (বাসিত)।

এদিকে সুপার ফাইভের বিবেচনায় এগিয়ে রয়েছেন- কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, ঢাকা মহানগর পূর্বের সভাপতি সোহাগ ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু।

এছাড়াও ‘সুপার ফাইভ’-এর নেতৃত্বের জন্য আলোচনায় রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল।

দলীয় বিশেষ সূত্র মতে, আসন্ন কমিটিতে বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত এমন কাউকে নেতৃত্বে আনবে না দলের হাই কমান্ড। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে দল অবশ্যই আন্দোলন সংগ্রামে ভূমিকা,কারা নির্যাতন, ত্যাগ-তিতীক্ষা ও ইমেজকে গুরুত্ব দেবে।

সংগঠনটির সূত্র মতে, সভাপতি পদে হাইকমান্ডের বিবেচনায় সবচেয়ে বেশি এগিয়ে থাকা অমর একুশে হল ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও বর্তমান কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ তিনি মেধাবী ছাত্র ও আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক হিসেবে দলটির বিবেচনায় রয়েছেন।