September 13, 2026, 3:13 am
শিরোনাম:
মিরপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৩৫ নারী-পুরুষ গ্রেপ্তার ছাত্রদল নেতাকে হুমকি: মিরপুরের ০৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বহিষ্কার রাজধানী মিরপুরে রেস্টুরেন্টের আড়ালে কেবিন বাণিজ্য, সন্ধ্যা নামলেই চলে যুগলদের অনৈতিক কর্মকাণ্ড কাউন্সিলর পদে লড়বেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল ৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন। ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ পদে আলোচনায় ফেরদৌসী আহমেদ মিস্টি এমপি ৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা রাহাত ইসলাম স্বাধীন দারুস সালাম থানা অধীনস্থ আঞ্চলিক ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ৩৫ সদস্যের কমিটি গঠন: আহ্বায়ক সুমন, সদস্য সচিব শিহাবুল

নিষিদ্ধ ঘোষিত শাহআলী ও দারুসসালাম থানা ছাত্রলীগের নতুন কমিটি প্রকাশ

প্রতিদিন মিরপুর

নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষিত হলেও রাজনৈতিক কার্যক্রম ও কমিটি গঠনের প্রক্রিয়া অব্যাহত রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গত ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ঢাকা মহানগর উত্তরের দুটি গুরুত্বপূর্ণ থানায় কমিটি ঘোষণার ঘটনা ঘটেছে।

​প্রাপ্ত তথ্য অনুযায়ী, আত্মগোপনে ও বিদেশে অবস্থানরত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের শীর্ষ দুই নেতা—যুক্তরাজ্যে পলাতক সভাপতি রিয়াজ মাহমুদ ও ভারতে পলাতক সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ শামীম—এই নতুন কমিটিগুলো অনুমোদন দিয়েছেন।

নিষিদ্ধ ঘোষিত ​শাহআলী থানা ছাত্রলীগ ​সভাপতি হলেন মোঃ আশফাকুর রহমান সিফাত, সাধারণ সম্পাদক মোঃ মানিক হোসেন
​সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, কাজী আসিফ, মোঃ সোহেল রানা, শহিদুল ইসলাম টুটুল (সদ্য কারামুক্ত), রিয়েন ইসলাম, মোহাম্মদ তুষার, ইঞ্জিনিয়ার ফাহাদ, শাহীন রুহান।

​যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন আবু সামাদ আকাশ, রিফাত হোসেন রিজভী, মোহাম্মদ তৌহিদুল, মোহাম্মদ আনিস, আকরাম হোসেন, ফারদিন রায়হান, সুজন মাহমুদ, তাওহীদ ইসলাম।

​সাংগঠনিক সম্পাদক পদে আছেন মেহেদী হাসান, মেহেদি শেখ পারভেজ, মোঃ ফিয়াদুল ইসলাম, আবু রাহুল, মুন্না হাসান, শেখ আরিফুল ইসলাম, সুজয় মাহমুদ, মোঃ অভি হোসাইন, মোহাম্মদ রাজু,​সহ-সম্পাদক: মোহাম্মদ সোহান, মোহাম্মদ নাহিদুল, মোঃ সাগর, মোঃ রিয়াজ, শাহাদাত হোসেন মৃধা।

নিষিদ্ধ ঘোষিত ​দারুসসালাম থানা ছাত্রলীগের ​সভাপতি: মোঃ মেহেদী হাসান সোহেল, ​সাধারণ সম্পাদক: মেহেদী হাসান রাসেল,​সহ-সভাপতি: মোঃ আনোয়ার হোসেন হৃদয় চৌধুরী, মোঃ তন্ময় ইসলাম, আপন ইসলাম, সাইফুল ইসলাম, ইয়াসির আরাফাত সুজন, নাজমুল হোসেন সাকিব।

​যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন মনোয়ার হোসেন, আহাদ মাহমুদ, সিরাজুল ইসলাম, নিপুন খান, মোহাম্মদ নাঈম, সাইফুল ইসলাম অমি, মেহেদী হাসান হৃদয়, রেজাউল ইসলাম রাজ,​সাংগঠনিক সম্পাদক পদে আছেন জাওয়াদ হোসেন, জুনায়েদ সরকার, হৃদয়, আবির হোসেন, মোঃ ওসমান আলী, আব্দুল সালেহ, সাইফুল ইসলাম আবির, রোমান মাহমুদ সিয়াম।
​প্রচার সম্পাদক: ইয়াসির আরাফাত সোহেল ​অপ-প্রচার সম্পাদক হিসেবে মোহাম্মদ বাইজীদ মীর শুভ,শেখ তাসলিম।

এছাড়াও ​দারুসসালাম থানার অধীনস্থ ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ এর কমিটি গঠন করা হয়েছে ​সভাপতি আব্দুর রহমান,​সাধারণ সম্পাদক কনক খান.

​উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের হিংসাত্মক ও আইনবহির্ভূত ভূমিকার কারণে সরকার সর্বাত্মক কঠোর অবস্থান নেয়। আইন অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের যেকোনো ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা বা পদে অন্তর্ভুক্ত হওয়া দণ্ডনীয় অপরাধ। এমন পরিস্থিতিতে গোপনে ভার্চুয়াল বা বিদেশে অবস্থান করে দলীয় কমিটি প্রকাশের এই ঘটনা নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।