September 13, 2026, 3:13 am
শিরোনাম:
মিরপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৩৫ নারী-পুরুষ গ্রেপ্তার ছাত্রদল নেতাকে হুমকি: মিরপুরের ০৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বহিষ্কার রাজধানী মিরপুরে রেস্টুরেন্টের আড়ালে কেবিন বাণিজ্য, সন্ধ্যা নামলেই চলে যুগলদের অনৈতিক কর্মকাণ্ড কাউন্সিলর পদে লড়বেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল ৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন। ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ পদে আলোচনায় ফেরদৌসী আহমেদ মিস্টি এমপি ৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা রাহাত ইসলাম স্বাধীন দারুস সালাম থানা অধীনস্থ আঞ্চলিক ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ৩৫ সদস্যের কমিটি গঠন: আহ্বায়ক সুমন, সদস্য সচিব শিহাবুল

এনসিপির মুখপাত্র নাসির উদ্দীন পাটুওয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ, বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাউন্সিলর পদপ্রার্থী আবুল কালাম আজাদ লেলিন এর নেতৃত্বে মিরপুর শাহ আলী থানায় বিশাল মশাল মিছিল।

স্টাফ রিপোর্টার

এনসিপির মুখপাত্র নাসির উদ্দীন পাটুওয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ, বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুরে শাহ্আলী থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক আহবায়ক কাউন্সিলর পদপ্রার্থী আবুল কালাম আজাদ লেলিন এর নেতৃত্বে মিরপুর শাহ আলী থানায় বিশাল মশাল মিছিল।

সোমবার সন্ধ্যায় মিরপুর শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল আজাদ লেলিনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মশাল মিছিলটি শাহআলীর চিল্ড্রেন পার্ক মাঠ এলাকা থেকে শুরু হয়ে চিড়িয়াখানা রোড ও শাহ্আলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় শাহ্ আলী থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক খলিল চৌধুরী, শাহ্আলী ছাত্রদলের সদস্য সচিব তানজিব আলামিন, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম বাবু, শাহআলী থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নুর আলম, সাবেক যুগ্ম সম্পাদক ইলিয়াস, ৮ নং ওয়ার্ড বিএনপি’র দফতর সম্পাদক আনোয়ার, শাহ্ আলী থানা শ্রমিকদলের সদস্য সচিব আওলাদ হোসেন রুবেল,সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, ৯৩ নং ওয়ার্ড শ্রমিকদলের সদস্য সচিব হারুন শিকদার, শাহ্আলী থানা মহিলা দলের সাবেক সদস্য সচিব সুমি আক্তার, বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সজিব, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শরিফ ইসলাম, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি শাওন আলম, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ফাহাদ,সদস্য সচিব আওলাদ হোসেন, শাহ আলী থানা ছাত্রদলের সদস্য শাহিন মোল্লা, যুগ্ম আহবায়ক মুয়াজ আহমেদ, ৯৩ং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম,১ নং যুগ্ম আহবায়ক ফেরদৌস আহমেদ জয়, ২নং যুগ্ম আহবায়ক মুন্না চৌধুরী, যুগ্ম আহবায়ক রবি,যুগ্ম আহবায়ক ইসমাইল,সদস্য তামিম, রাহাত, ৯৩নং ওয়ার্ড বিএনপি নেতা রুহুল আমিন রাজা, মৎস্যজীবী দল মোটর শ্রমিকদল জুলাই যুদ্ধারা সহ সহ বিএনপির অঙ্গ-ও সহযোগী নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সময় সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদী বিভিন্ন স্লোগান দেন এবং নাসির উদ্দিন পাটুওয়ারীর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী। তারা এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে এমন মন্তব্যের পুনরাবৃত্তি হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।