September 10, 2026, 9:16 pm
শিরোনাম:
রাজধানী মিরপুরে রেস্টুরেন্টের আড়ালে কেবিন বাণিজ্য, সন্ধ্যা নামলেই চলে যুগলদের অনৈতিক কর্মকাণ্ড কাউন্সিলর পদে লড়বেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল ৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন। ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ পদে আলোচনায় ফেরদৌসী আহমেদ মিস্টি এমপি ৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা রাহাত ইসলাম স্বাধীন দারুস সালাম থানা অধীনস্থ আঞ্চলিক ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ৩৫ সদস্যের কমিটি গঠন: আহ্বায়ক সুমন, সদস্য সচিব শিহাবুল রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, সর্বাধিক মিরপুরে মিরপুরে অটোরিকশায় জিম্মি কিশোর উদ্ধার, ছিনতাইকারী আটক

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল, বাহিরে ছাত্রদলের অবস্থান

Reporter Name

রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি তথ্যচিত্রকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। তথ্যচিত্রে আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনার উপস্থাপনা নিয়ে আপত্তি জানিয়ে দর্শক সারির কয়েকজন প্রতিবাদ করলে অনুষ্ঠানস্থলে উত্তেজনা সৃষ্টি হয়।

বুধবার (৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। সে সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম মঞ্চে উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা দ্রুত মঞ্চের সামনে অবস্থান নেন।

উত্তেজনা প্রশমিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ মঞ্চে এসে উপস্থিতদের শান্ত থাকার আহ্বান জানান এবং যারা বক্তব্য দিতে চান, তাদের মঞ্চে এসে মতামত দেওয়ার আহ্বান জানান।

পরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মঞ্চে উঠে বলেন, তথ্যচিত্রে থাকা অসংগতি তারা লক্ষ্য করেছেন এবং বিষয়টি সরকারের কাছে জানানো হবে। বিশেষ করে ৩ আগস্টের ঘটনাপ্রবাহ যথাযথভাবে উপস্থাপিত হয়নি বলে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি চাওয়ার কথা জানান। একই সঙ্গে শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন।

এরপর মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান তথ্যচিত্রে থাকা অসংগতি খতিয়ে দেখে প্রয়োজনীয় সংশোধনের আশ্বাস দেন। তিনি বলেন, ৩ আগস্টের ঘটনাসহ যেসব বিষয় বাদ পড়েছে বা ভুলভাবে উপস্থাপিত হয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে। পাশাপাশি তথ্যচিত্রটি দেখে উপস্থিতদের মনে কষ্ট হয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন।

হট্টগোল এর কথা শুনের ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ ,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন ,সাধারন সম্পাদক লিপকন নেতাকর্মী নিয়ে  চীন মৈত্রী গেইট সামনে অবস্থান নিয়েছে।