
জনসেবা ও সমাজোন্নয়ন সম্মাননা পদক পেলেন কাউন্সিলর প্রার্থী লেলিন।
শাহ্আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব আবুল কালাম আজাদ লেলিনকে সমাজসেবা ও এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবং জনকল্যাণমুখী ভাবমূর্তির শ্রদ্ধার্ঘ্য হিসেবে এই সম্মাননা প্রদান করেছে সামাজিক সংগঠন মিরপুর হেল্পলাইন বাংলাদেশ।
মিরপুর হেল্পলাইনের সম্মানিত এডমিন আওলাদ হোসেন বলেন, রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে দলমত নির্বিশেষে লিপ্ত থাকায় ভবিষ্যৎ নেতৃত্ব ও সমাজসেবার পথচলা আরও সাফল্যমণ্ডিত ও উজ্জ্বল হওয়ার কামনায় এই সম্মাননা প্রদান করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর হেল্পলাইন বাংলাদেশের এডমিন হাবিবুর রহমান ও মডেরেটর শিশির ভূঁইয়া।