
গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়া ঠেকাতে বাড়িপ্রতি দুই হাজার টাকা করে চাঁদা দাবি করার গুরুতর অভিযোগ উঠেছে ‘যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার বাসস্থান কমপ্লেক্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’-এর বর্তমান ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে।
স্থানীয় সূত্র জানায়, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে কমপ্লেক্সের বাসস্থানগুলোতে দীর্ঘদিন ধরেই বিনামূল্যে গ্যাস সরবরাহ করা হতো। তবে সম্প্রতি দেশব্যাপী দেখা দেওয়া গ্যাস সংকট ও তিতাসের কড়াকড়িকে সুযোগ হিসেবে ব্যবহার করছে সমিতির বর্তমান পরিচালনা পর্ষদ। সংযোগ সচল রাখার অজুহাতে প্রতিটি বাড়ি থেকে ২,০০০ টাকা করে আদায়ের পাঁচতারা চালানো হচ্ছে বলে ভুক্তভোগীরা জানান।
অভিযোগের তির সমিতির বর্তমান সভাপতি আইয়ুব আলী খান রেজা, সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরী এবং সহ-সভাপতি টি আই সাইফুল ইসলাম লিটনের দিকে।
ঘটনার মূল পয়েন্টগুলো:
জাতীয় সূর্যসন্তানদের নামে গড়ে ওঠা আবাসিক এলাকায় এমন জবরদস্তিমূলক অর্থ আদায়ের ঘটনায় কমপ্লেক্সের সাধারণ বাসিন্দাদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কোনো ধরনের অনিয়ম ও হয়রানি ছাড়া যেন স্বাভাবিক সার্ভিস বজায় থাকে, সেজন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।