মিরপুরে একই দিনে ছাত্রদল ও নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা
মিরপুর এলকায় একই দিনে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং আওয়ামী লীগের নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ দারুসসালাম থানা ছাত্রদলের ছাত্রদলের বর্ধিত কমিটি পুনর্গঠন পাশাপাশি ৯, ১০ এবং আঞ্চলিক ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নতুন কমিটি প্রকাশ করা হয়।
অন্যদিকে, একই দিনে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অধীনস্থ মিরপুর থানার ৭, ১১, ১২ এবং ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।