
৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্গত ৮ নং ওয়ার্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী এবং শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় মিরপুর-১-এর সিটি মহল রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ লেলিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ, যুগ্ম আহ্বায়ক রতন, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর কায়নাত আকাশ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ, যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব আওলাদ, ৯৩ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।