ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিতে এবং তাঁদের তালিকা প্রস্তুত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
আজ এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা এ বি এম এ রাজ্জাক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের যেসকল নেতাকর্মী বর্তমানে অসুস্থ হয়ে নিজ নিজ বাসায় কিংবা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের নাম, পদ-পদবি ও যোগাযোগের ঠিকানা দ্রুত দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী জননেতা আমিনুল হক এবং সদস্য সচিব মোঃ মোস্তফা জামানের পক্ষ থেকে এই নির্দেশ প্রদান করা হয়। দলের দুর্দিনের সহযোদ্ধা ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও সার্বিক সহযোগিতার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।