মিরপুর হেল্প লাইনের আয়োজনে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ লেলিনের সার্বিক তত্ত্বাবধানে ১১ আগস্ট মঙ্গলবার সকাল ৬টায় অনুষ্ঠিত হয়ে গেল ‘জুলাই ম্যারাথন’।
জুলাই বিপ্লবের আহত ও শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ প্রতিযোগিতা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
মিরপুর চিড়িয়াখানা রোড থেকে ম্যারাথনটি শুরু হয়ে স্থানীয় ঈদগাহ মাঠ ঘুরে পুনরায় চিড়িয়াখানা প্রাঙ্গণে এসে শেষ হয়। পুলিশ প্রশাসনের সুদৃঢ় ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পূর্ণ প্রতিযোগিতাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
উক্ত ম্যারাথনে নিজেদের সেরা ক্রীড়াশৈলী প্রদর্শন করে প্রথম ১০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন শাহ্আলী থানাধীন ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আহমেদ জয়।