September 14, 2026, 4:43 am
শিরোনাম:
নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের ছাত্র উপদেষ্টা মনোনীত হলেন মিরপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ একরাম চৌধুরী মিরপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৩৫ নারী-পুরুষ গ্রেপ্তার ছাত্রদল নেতাকে হুমকি: মিরপুরের ০৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বহিষ্কার রাজধানী মিরপুরে রেস্টুরেন্টের আড়ালে কেবিন বাণিজ্য, সন্ধ্যা নামলেই চলে যুগলদের অনৈতিক কর্মকাণ্ড কাউন্সিলর পদে লড়বেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল ৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন। ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ পদে আলোচনায় ফেরদৌসী আহমেদ মিস্টি এমপি ৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা রাহাত ইসলাম স্বাধীন

মিরপুরে বিএনপি কর্মীর ওপর গুলি! বাপ্পা ও ‘ল্যাংড়া’ রুবেলসহ ৫ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর পল্লবীতে বিএনপি কর্মী আলমগীর হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত মো. রুবেল ওরফে ‘ল্যাংড়া’ রুবেল ও তার সহযোগী বাপ্পাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি মিরপুর বিভাগ। সোমবার

ঢাকা ও বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে পল্লবীতে প্রাইভেটকার থেকে নেমে আলমগীরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছাড়ে হামলাকারীরা। এতে আলমগীর ছাড়াও জোৎস্না নামে এক পথচারী নারী গুলিবিদ্ধ হন। ঘটনার পরদিন

আলমগীরের স্ত্রী পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে ‘ল্যাংড়া’ রুবেলকে প্রধান আসামি করা হয়।

ডিবির উপকমিশনার মোহাম্মদ রাকিব খান জানান, অপরাধ সংঘটনের পরই আসামিরা ঢাকার বাইরে পালিয়ে বিভিন্ন রিসোর্টে আত্মগোপনে ছিল। ডিবির টিম সাভার, গাজীপুর ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ল্যাংড়া

রুবেল, বাপ্পা, মাখন, পারভেজ ও রাব্বিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে: ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগাজিন,১,০০০ পিস ইয়াবা,হামলায় ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি ভক্সওয়াগন গাড়ি।

বর্তমানে আহত আলমগীর হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।