রাজধানী মিরপুরের ১১ নং ওয়ার্ডবাসীর বাসী কে অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আগামীকাল ১২ই অক্টোবর ২০২৬, রোজ সোমবার বিকেল ৪:০০ ঘটিকায় ঢাকা-১৪ আসনের সম্মানিত দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি (Sanjida Islam Tulee MP) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১১ নং ওয়ার্ডের দক্ষিণ পাইকপাড়া, আল আমিন রোডস্থ “নূর মসজিদ” সংলগ্ন গলি (দারোগা বস্তি) এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ (Family Card) জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন।
অগ্রাধিকার ভিত্তিতে ১১ নং ওয়ার্ডকে তালিকার শীর্ষে স্থান দেওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ১১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ ও সুধীজনদের উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ জানানো হচ্ছে। আপনাদের সরব উপস্থিতি এই কল্যাণমুখী কার্যক্রমকে আরও বেশি গতিশীল ও অর্থবহ করে তুলবে।