October 24, 2026, 9:30 pm
শিরোনাম:
‎রংপুরে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: অভিযুক্ত জামায়াত নেতা বললেন, ‘একটু শাসন করা হয়েছে’ ‎ ‎রংপুরের পীরগঞ্জে স্থানীয় জামায়াতে ইসলামির নেতার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে এক কিশোরকে গাছে বেঁধে রাতভর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের সুজারকুঠি নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ‎ ‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়—টুকুরিয়া ইউনিয়নের সুজারকুঠি গ্রামের বাসিন্দা আতাউর মাস্টার স্থানীয় টুকুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সহসভাপতি। তার মেয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। একই বিদ্যালয়ের একই শ্রেণিতে পড়ুয়া দুদিয়াবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাজিদের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন আতাউর মাস্টার ও তার স্বজনরা। সন্দেহের ওপর ভিত্তি করে শনিবার রাত ৯টার দিকে কিশোর সাজিদকে ধরে নিয়ে যান ঐ জামায়াত নেতা ও তার লোকজন। এরপর সাজিদকে একটি গাছে রশি দিয়ে হাত বেঁধে লাঠি ও প্লাস্টিকের পাইপ দিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে কিশোরটি জ্ঞান হারিয়ে ফেললে জামায়াত নেতার স্বজন ও পরিবারের কয়েক জন নারী সদস্য তাকে মারধর করেন। খবর পেয়ে সাজিদের স্বজনরা ঘটনাস্থলে গেলে তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেন আতাউর মাস্টার ও তার সহযোগীরা। পর দিন ভোরে স্বজন ও এলাকাবাসীকে ডেকে এনে সাজিদকে তাদের হাতে তুলে দেওয়া হয়। ‎ ‎নির্যাতনের শিকার সাজিদ হাউমাউ করে কাঁদতে কাঁদতে জানায়, মিথ্যা অভিযোগ তুলে তাকে সারা রাত গাছে হাত বেঁধে নির্যাতন করা হয়েছে। ‎ ‎ ‎এ বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা আতাউর মাস্টার বলেন, ‘ইউনিয়ন জামায়াতের সভাপতিসহ আমরা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করেছি।’ মারধরের বিষয়ে তিনি দাবি করেন, ‘একটু শাসন করা হয়েছে।’ তবে পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নের জামায়াতের সভাপতি রোকনুজ্জামান রোকন বলেন, ‘আমি বিষয়টি জানতে পেরে রাতে সেখানে গিয়েছিলাম। পরে অসুস্থ বোধ করায় চলে আসি।’ ‎ ‎ ‎নির্যাতিত সাজিদের স্বজনরা জানান, জামায়াত নেতা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় পুরো ঘটনাটি চেপে যাওয়ার জন্য তাদের অনবরত হুমকি দেওয়া হচ্ছে। ভয়ের কারণে কেউ প্রকাশ্যে নাম প্রকাশ করতে রাজি হননি। ‎ ‎রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ‎ ‎ পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ ইশরাক হোসেন, এমপি মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে বিশেষ পরিকল্পনা: মাহ্দী আমিন মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু: ৩৩৮ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ শুরু মিরপুরে সাংবাদিকের বাসায় হামলা ও গুলিবর্ষণকারী ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার: উদ্ধার অস্ত্র, গুলি ও ইয়াবা গোয়েন্দা তালিকায় ঢাকার প্রধান ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী গ্রেপ্তারের নির্দেশ, মামলায় সংশয় পুলিশের মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা জারি করলো রিয়াদ দূতাবাস সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের মোহাম্মদ আলী নিরব আন্দোলন সংগ্রাম, দলের আনুগত্য ও রাজনৈতিক পথচলা: আলোচনায় বিএনপি নেতা মামুন হাসান

মিরপুরে সাংবাদিকের বাসায় হামলা ও গুলিবর্ষণকারী ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার: উদ্ধার অস্ত্র, গুলি ও ইয়াবা

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর, পল্লবী ও রূপনগর এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী কিশোর গ্যাং এবং কুখ্যাত ‘ফোর স্টার’ মশিউর/মামুন ও মোক্তার গ্রুপের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

​গত ১৩ অক্টোবর রাতে র্যাব-৪ (এসআরবি-৪)-এর একটি আভিযানিক দল পল্লবী থানাধীন সিরামিক্স এবং ১২ নম্বর ঝিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলো:

​১. মোঃ জুয়েল রানা (২৬)

২. মোঃ সায়মন (২০)

৩. মোঃ রমজান (২২)

৪. মোঃ বিজয় (২৩)

৫. মোঃ ফজলে রাব্বি চিকু (২৩)

৬. মোঃ আফসার হোসেন জিম (১৯)

৭. মোঃ জাহাঙ্গীর হোসেন

৮. মোঃ মিশন ইসলাম ওরফে মিনহাজুল ইসলাম

​অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার

​অভিযানকালে আফসার হোসাইন জিম ও তার প্রধান সহযোগী মোঃ সায়মন (২০)-এর কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ‘দাদা জাহাঙ্গীর’ ওরফে মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১৬,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।

​অপরাধের ধরণ ও সদস্যদের ভূমিকা

​মামলার এজাহার ও র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের অপরাধমূলক কর্মকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে:

  • ​আফসার হোসাইন জিম (১৯) ও সায়মন (২০): জিম ‘ফোর স্টার’ গ্রুপের উদীয়মান শুটার হিসেবে পরিচিত। সে মূল হোতা মশিউর/মামুনের হয়ে বিভিন্ন জমি ও স্থান দখল, হোটেল রুমে আটকে রেখে ব্ল্যাকমেইল এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে আসছিল। তার সহযোগী সায়মন জিমের নির্দেশে বিভিন্ন স্থানে অস্ত্র পৌঁছে দেওয়া এবং সরাসরি গু/লি/ব/র্ষ/ণে/র ঘটনায় সামনের সারিতে থাকত।
  • ​দাদা জাহাঙ্গীর: সে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করত। তার নামে আগে থেকেই ২টি মাদক মামলা রয়েছে।
  • ​মোঃ বিজয় (২৩): ‘ফোর স্টার’ গ্রুপের সক্রিয় অস্ত্রধারী সদস্য। বর্তমানে সে ‘চোরা সেলিম’ ও ‘বাঘা মনির’-এর হয়ে কিশোর গ্যাং পরিচালনা করে আসছে। বিজয়ের নামে পল্লবী থানায় ২টি মামলা রয়েছে।
  • ​মোঃ রমজান (২২) ও ফজলে রাব্বি চিকু (২৩): রমজান বর্তমানে ‘চোরা সেলিম’ ও ‘কাশেম’-এর হয়ে কাজ করে (তার নামে ২টি মামলা আছে)। আর চিকু অস্ত্রধারী সদস্য হিসেবে কাশেম, বাঘা মনির ও প্রকাশের সাথে জড়িত (তার নামে ১টি মামলা আছে)।
  • ​জুয়েল রানা ওরফে কাল্লু জুয়েল (২৬): সে মোক্তার গ্রুপের সক্রিয় অস্ত্রধারী সদস্য এবং বর্তমানে মোক্তারের বিশ্বস্ত সহযোগী সাবু ও পাগলা মামুনের হয়ে কাজ করছে।
  • ​মিশন ইসলাম ওরফে চোর মিশন: সে এলাকায় একটি চোর চক্র পরিচালনা করে এবং ঝিলপাড় আনবিক বড়িতে চোরাই মালামাল কেনাবেচা করে। তার নামে ২টি দস্যুতার মামলা রয়েছে।

​সাংবাদিকের বাসায় হামলা ও আতঙ্ক

​সম্প্রতি মিরপুর, পল্লবী ও রূপনগর এলাকায় কিশোর গ্যাংয়ের নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর জের ধরে কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্রুুপগুলো প্রতিশোধপরায়ণ হয়ে এক সংবাদকর্মীর বাসায় হামলা ও গুলিবর্ষণের মতো অপরাধ সংঘটিত করে।

​র্যাব জানায়, গ্রেপ্তারকৃত চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র প্রদর্শন, মহড়া, চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

‎রংপুরে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: অভিযুক্ত জামায়াত নেতা বললেন, ‘একটু শাসন করা হয়েছে’ ‎ ‎রংপুরের পীরগঞ্জে স্থানীয় জামায়াতে ইসলামির নেতার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে এক কিশোরকে গাছে বেঁধে রাতভর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের সুজারকুঠি নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ‎ ‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়—টুকুরিয়া ইউনিয়নের সুজারকুঠি গ্রামের বাসিন্দা আতাউর মাস্টার স্থানীয় টুকুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সহসভাপতি। তার মেয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। একই বিদ্যালয়ের একই শ্রেণিতে পড়ুয়া দুদিয়াবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাজিদের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন আতাউর মাস্টার ও তার স্বজনরা। সন্দেহের ওপর ভিত্তি করে শনিবার রাত ৯টার দিকে কিশোর সাজিদকে ধরে নিয়ে যান ঐ জামায়াত নেতা ও তার লোকজন। এরপর সাজিদকে একটি গাছে রশি দিয়ে হাত বেঁধে লাঠি ও প্লাস্টিকের পাইপ দিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে কিশোরটি জ্ঞান হারিয়ে ফেললে জামায়াত নেতার স্বজন ও পরিবারের কয়েক জন নারী সদস্য তাকে মারধর করেন। খবর পেয়ে সাজিদের স্বজনরা ঘটনাস্থলে গেলে তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেন আতাউর মাস্টার ও তার সহযোগীরা। পর দিন ভোরে স্বজন ও এলাকাবাসীকে ডেকে এনে সাজিদকে তাদের হাতে তুলে দেওয়া হয়। ‎ ‎নির্যাতনের শিকার সাজিদ হাউমাউ করে কাঁদতে কাঁদতে জানায়, মিথ্যা অভিযোগ তুলে তাকে সারা রাত গাছে হাত বেঁধে নির্যাতন করা হয়েছে। ‎ ‎ ‎এ বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা আতাউর মাস্টার বলেন, ‘ইউনিয়ন জামায়াতের সভাপতিসহ আমরা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করেছি।’ মারধরের বিষয়ে তিনি দাবি করেন, ‘একটু শাসন করা হয়েছে।’ তবে পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নের জামায়াতের সভাপতি রোকনুজ্জামান রোকন বলেন, ‘আমি বিষয়টি জানতে পেরে রাতে সেখানে গিয়েছিলাম। পরে অসুস্থ বোধ করায় চলে আসি।’ ‎ ‎ ‎নির্যাতিত সাজিদের স্বজনরা জানান, জামায়াত নেতা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় পুরো ঘটনাটি চেপে যাওয়ার জন্য তাদের অনবরত হুমকি দেওয়া হচ্ছে। ভয়ের কারণে কেউ প্রকাশ্যে নাম প্রকাশ করতে রাজি হননি। ‎ ‎রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ‎ ‎