রাজধানীর মিরপুর, পল্লবী ও রূপনগর এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী কিশোর গ্যাং এবং কুখ্যাত ‘ফোর স্টার’ মশিউর/মামুন ও মোক্তার গ্রুপের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত ১৩ অক্টোবর রাতে র্যাব-৪ (এসআরবি-৪)-এর একটি আভিযানিক দল পল্লবী থানাধীন সিরামিক্স এবং ১২ নম্বর ঝিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
১. মোঃ জুয়েল রানা (২৬)
২. মোঃ সায়মন (২০)
৩. মোঃ রমজান (২২)
৪. মোঃ বিজয় (২৩)
৫. মোঃ ফজলে রাব্বি চিকু (২৩)
৬. মোঃ আফসার হোসেন জিম (১৯)
৭. মোঃ জাহাঙ্গীর হোসেন
৮. মোঃ মিশন ইসলাম ওরফে মিনহাজুল ইসলাম
অভিযানকালে আফসার হোসাইন জিম ও তার প্রধান সহযোগী মোঃ সায়মন (২০)-এর কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ‘দাদা জাহাঙ্গীর’ ওরফে মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১৬,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহার ও র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের অপরাধমূলক কর্মকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে:
সম্প্রতি মিরপুর, পল্লবী ও রূপনগর এলাকায় কিশোর গ্যাংয়ের নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর জের ধরে কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্রুুপগুলো প্রতিশোধপরায়ণ হয়ে এক সংবাদকর্মীর বাসায় হামলা ও গুলিবর্ষণের মতো অপরাধ সংঘটিত করে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র প্রদর্শন, মহড়া, চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।