September 12, 2026, 2:30 am
শিরোনাম:
রাজধানী মিরপুরে রেস্টুরেন্টের আড়ালে কেবিন বাণিজ্য, সন্ধ্যা নামলেই চলে যুগলদের অনৈতিক কর্মকাণ্ড কাউন্সিলর পদে লড়বেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল ৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন। ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ পদে আলোচনায় ফেরদৌসী আহমেদ মিস্টি এমপি ৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা রাহাত ইসলাম স্বাধীন দারুস সালাম থানা অধীনস্থ আঞ্চলিক ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ৩৫ সদস্যের কমিটি গঠন: আহ্বায়ক সুমন, সদস্য সচিব শিহাবুল রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, সর্বাধিক মিরপুরে মিরপুরে অটোরিকশায় জিম্মি কিশোর উদ্ধার, ছিনতাইকারী আটক

পথচারীর ভিডিও বার্তার পর কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে পরিচ্ছন্ন হলো গুদারাঘাট বেরিবাধ সড়ক

স্টাফ রিপোর্টার

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় এক বাসিন্দার ভিডিও পোস্টের পর দ্রুত পদক্ষেপে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ লেলিনের উদ্যোগে গুদারাঘাট এইচ ব্লক ও নবাবেরবাগ বেড়িবাঁধ সংলগ্ন রাস্তার আবর্জনার স্তূপ অপসারণ করা হয়েছে। টানা দুই দিনের পরিচ্ছন্নতা অভিযানের পর সড়কটি ফিরে পেয়েছে স্বাভাবিক রূপ, স্বস্তি ফিরে এসেছে স্থানীয় পথচারী ও বাসিন্দাদের মাঝে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গুদারাঘাট এইচ ব্লক ও নবাবেরবাগ বেড়িবাঁধ সংলগ্ন রাস্তায় দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে আবর্জনা ফেলা হচ্ছিল। এতে একদিকে যেমন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হচ্ছিল, অন্যদিকে পচা বর্জ্যের তীব্র দুর্গন্ধে সাধারণ মানুষের পক্ষে সড়কটি দিয়ে হাঁটাচলা করা একপ্রকার অসম্ভব হয়ে পড়েছিল।
​ভোগান্তির এই চিত্র ক্যামেরাবন্দী করে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন এইচ ব্লকের স্থানীয় বাসিন্দা মুয়াজ আহমেদ।
​ভিডিওটি নজরে আসার পর বিলম্ব না করে তাৎক্ষণিক উদ্যোগ নেন স্থানীয় কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ লেলিন। তাঁর সার্বিক তত্ত্বাবধানে ও টিমের নিরলস পরিশ্রমে দুই দিনের মাথায় রাস্তার সমস্ত জমে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে ফেলা হয়।
​এ বিষয়ে এলাকার বাসিন্দারা জানান, একজন সাধারণ নাগরিকের সচেতনতামূলক পদক্ষেপ এবং প্রার্থীর এমন দ্রুত কার্যকর উদ্যোগে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে। সামাজিক দায়বদ্ধতা ও সঠিক উদ্যোগের সমন্বয়ে যে যেকোনো সমস্যার সমাধান সম্ভব, এ ঘটনা তারই উজ্জ্বল দৃষ্টান্ত।