মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা ও জরুরি নির্দেশনা জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে সৌদি আরবের আইন মেনে চলার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান পরিস্থিতি সম্পর্কিত যেকোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, আদান-প্রদান করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে একটি শাস্তিযোগ্য অপরাধ।
দূতাবাসের নির্দেশনাসমূহ:
তথ্য ও ছবি প্রকাশের ওপর নিষেধাজ্ঞা: সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সম্পর্কিত যেকোনো ছবি, ভিডিও বা সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (যেমন: ফেসবুক, ইউটিউব, এক্স ইত্যাদি) প্রচার, মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে বলা হয়েছে।
ঝুঁকিপূর্ণ স্থান এড়ানো: যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থানসমূহ এড়িয়ে চলার পরামর্শ প্রদান করা হয়েছে।
কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলা: সৌদি কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যেকোনো নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।
জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন:
যেকোনো প্রয়োজনীয় তথ্যের জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাসের নিম্নোক্ত টোল ফ্রি হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে: