বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম শাখার অধীনে কাফরুল থানা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।
এতে ইমরান গাজীকে আহ্বায়ক, আবি আব্দুল্লাহ্-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ফয়সাল মাহমুদকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
১১ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো: রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ এই সম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সদস্য সচিব—এই তিনজনের যৌথ স্বাক্ষরে কাফরুল থানা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
একই সাথে আগামী ৩০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি বর্ধিত করে ঢাকা মহানগর পশ্চিমের দপ্তরে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়েছে।