জনসচেতনতায় বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মিরপুর মডেল থানার আশপাশের এলাকায় বিশেষ সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ‘ক্লিন উইক’ পরিচালিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন, সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি,ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
পরিচ্ছন্ন নগর শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণের মাধ্যমে গড়ে উঠুক একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য ঢাকা।