রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ জামাল মোল্যা (৪৩)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) সকাল আনুমানিক ১০:৫০ ঘটিকায় মিরপুর মডেল থানার একটি টিম এমআরটি পুলিশের সহায়তায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে অভিযান পরিচালনা করে জামাল মোল্যাকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে ১ হাজার ৭০২ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।