পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজধানীর মিরপুরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হলো বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।
আজ সোমবার সকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক রাজধানীর মিরপুর এলাকার আলহাজ্ব আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়, মিরপুর আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় এবং ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সরাসরি উপস্থিত হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস ও ক্যাম্পাসের পরিবেশ মনোরম করার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সাথে এই সময় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন। চারা রোপণ শেষে প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে ও সুফলা বাংলাদেশ গঠনে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ও আগামীর সুন্দর ভবিষ্যৎ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানানো হয় এই কর্মসূচি থেকে।