বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের অধীন মিরপুর থানা ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন মো. সাদ্দাম হোসেন।
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান সাদ্দাম হোসেন বর্তমানে প্রাইম বিশ্ববিদ্যালয়ে এমবিএ-তে অধ্যয়নরত আছেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের “ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন”-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, পরিচ্ছন্ন রাজনীতি ও শিক্ষার্থীবান্ধব নানা কর্মসূচিতে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে নতুন এই সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়েছে। নবনির্বাচিত এই ছাত্রনেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় ও দলীয় নেতৃবৃন্দ।