September 9, 2026, 11:06 pm
শিরোনাম:
রাজধানী মিরপুরে রেস্টুরেন্টের আড়ালে কেবিন বাণিজ্য, সন্ধ্যা নামলেই চলে যুগলদের অনৈতিক কর্মকাণ্ড কাউন্সিলর পদে লড়বেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল ৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন। ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ পদে আলোচনায় ফেরদৌসী আহমেদ মিস্টি এমপি ৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা রাহাত ইসলাম স্বাধীন দারুস সালাম থানা অধীনস্থ আঞ্চলিক ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ৩৫ সদস্যের কমিটি গঠন: আহ্বায়ক সুমন, সদস্য সচিব শিহাবুল রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, সর্বাধিক মিরপুরে মিরপুরে অটোরিকশায় জিম্মি কিশোর উদ্ধার, ছিনতাইকারী আটক

মিরপুর ও পল্লবীতে ‘ফোর স্টার’ ও ‘ভইরা দে’ গ্যাংয়ের তাণ্ডব: আতঙ্কে সাধারণ মানুষ, অভিযানে পুলিশ

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও কিশোর গ্যাং কালচারকে কেন্দ্র করে ‘ফোর স্টার’ এবং ‘ভইরা দে’ নামে দুটি অপরাধী গ্রুপের মধ্যে তীব্র দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দুই গ্রুপের টানা মহড়া, হামলা ও সহিংসতায় চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর ও পল্লবী এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পোশাক কারখানা, ফুটপাত এবং দোকানপাটে চাঁদা দাবিকে কেন্দ্র করে দুই গ্রুপের বিরোধের সূত্রপাত। এলাকা নিজের নিয়ন্ত্রণে রাখতে ‘ফোর স্টার গ্রুপ’ এবং আশিকের নেতৃত্বে গড়ে ওঠা ‘ভইরা দে গ্রুপ’ প্রায়ই ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিচ্ছে।

​চাঁদার টাকা না পেলে সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের ওপর হামলা, ভাঙচুর, মারধর এবং ফাঁকা গুলির মতো ঘটনা ঘটছে। গ্যাং দুটির এমন বেপরোয়া কর্মকাণ্ডে পুরো এলাকায় এক থমথমে ও ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, সামান্যতম প্রতিবাদ করলেই অস্ত্রের মুখে জিম্মি হতে হচ্ছে সাধারণ মানুষকে।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও র্যা বের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারে পল্লবী ও মিরপুরের বিভিন্ন পয়েন্টে যৌথ ও ঝটিকা অভিযান পরিচালনা করা হচ্ছে।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, “কিশোর গ্যাং ও কোনো ধরনের অপরাধী দলকে ছাড় দেওয়া হবে না। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান জোরদার করা হয়েছে।”