দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল
ঢাকা মহানগর উত্তরের দারুসসালাম থানা ছাত্রদলের অন্তর্গত ৯ ও ১০ নম্বর ওয়ার্ড এবং আঞ্চলিক ১২ নম্বর ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। একই সাথে দারুসসালাম থানা ছাত্রদলের বর্ধিত কমিটিও অনুমোদন লাভ করেছে।
নবগঠিত এই কমিটিগুলোর অনুমোদন দেন দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিহাদ এবং সদস্য সচিব ওমর নাঈম।
কমিটি ঘোষণা ও বর্ধিত কমিটি গঠিত হওয়ার পরপরই সাংগঠনিক উদ্দীপনা ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মাঝে। এ উপলক্ষে দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু ও সদস্য সচিব ওমর নাঈমের নেতৃত্বে এলাকায় একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে থানার ও নবগঠিত ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।