ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মিরপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক লিমন
ঢাকা মহানগর পশ্চিম অধীনস্থ মিরপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (সুপার ফাইভ) ফয়সাল হাসান লিমন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত ‘হলি ক্রিসেন্ট হাসপাতালে’ চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি উচ্চ জ্বরে ভুগছিলেন। পরবর্তীতে রক্ত পরীক্ষা করা হলে তার শরীরে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হলি ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।
মিরপুর থানা ছাত্রদলের এই প্রভাবশালী নেতার অসুস্থতার খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা হাসপাতালে তাকে দেখতে যাচ্ছেন এবং সার্বিক চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। লিমনের আশু সুস্থতা ও দ্রুত আরোগ্যের জন্য তার পরিবার ও দলের পক্ষ থেকে সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।