October 27, 2026, 3:54 am
শিরোনাম:
‎রংপুরে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: অভিযুক্ত জামায়াত নেতা বললেন, ‘একটু শাসন করা হয়েছে’ ‎ ‎রংপুরের পীরগঞ্জে স্থানীয় জামায়াতে ইসলামির নেতার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে এক কিশোরকে গাছে বেঁধে রাতভর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের সুজারকুঠি নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ‎ ‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়—টুকুরিয়া ইউনিয়নের সুজারকুঠি গ্রামের বাসিন্দা আতাউর মাস্টার স্থানীয় টুকুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সহসভাপতি। তার মেয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। একই বিদ্যালয়ের একই শ্রেণিতে পড়ুয়া দুদিয়াবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাজিদের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন আতাউর মাস্টার ও তার স্বজনরা। সন্দেহের ওপর ভিত্তি করে শনিবার রাত ৯টার দিকে কিশোর সাজিদকে ধরে নিয়ে যান ঐ জামায়াত নেতা ও তার লোকজন। এরপর সাজিদকে একটি গাছে রশি দিয়ে হাত বেঁধে লাঠি ও প্লাস্টিকের পাইপ দিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে কিশোরটি জ্ঞান হারিয়ে ফেললে জামায়াত নেতার স্বজন ও পরিবারের কয়েক জন নারী সদস্য তাকে মারধর করেন। খবর পেয়ে সাজিদের স্বজনরা ঘটনাস্থলে গেলে তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেন আতাউর মাস্টার ও তার সহযোগীরা। পর দিন ভোরে স্বজন ও এলাকাবাসীকে ডেকে এনে সাজিদকে তাদের হাতে তুলে দেওয়া হয়। ‎ ‎নির্যাতনের শিকার সাজিদ হাউমাউ করে কাঁদতে কাঁদতে জানায়, মিথ্যা অভিযোগ তুলে তাকে সারা রাত গাছে হাত বেঁধে নির্যাতন করা হয়েছে। ‎ ‎ ‎এ বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা আতাউর মাস্টার বলেন, ‘ইউনিয়ন জামায়াতের সভাপতিসহ আমরা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করেছি।’ মারধরের বিষয়ে তিনি দাবি করেন, ‘একটু শাসন করা হয়েছে।’ তবে পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নের জামায়াতের সভাপতি রোকনুজ্জামান রোকন বলেন, ‘আমি বিষয়টি জানতে পেরে রাতে সেখানে গিয়েছিলাম। পরে অসুস্থ বোধ করায় চলে আসি।’ ‎ ‎ ‎নির্যাতিত সাজিদের স্বজনরা জানান, জামায়াত নেতা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় পুরো ঘটনাটি চেপে যাওয়ার জন্য তাদের অনবরত হুমকি দেওয়া হচ্ছে। ভয়ের কারণে কেউ প্রকাশ্যে নাম প্রকাশ করতে রাজি হননি। ‎ ‎রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ‎ ‎ পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ ইশরাক হোসেন, এমপি মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে বিশেষ পরিকল্পনা: মাহ্দী আমিন মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু: ৩৩৮ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ শুরু মিরপুরে সাংবাদিকের বাসায় হামলা ও গুলিবর্ষণকারী ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার: উদ্ধার অস্ত্র, গুলি ও ইয়াবা গোয়েন্দা তালিকায় ঢাকার প্রধান ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী গ্রেপ্তারের নির্দেশ, মামলায় সংশয় পুলিশের মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা জারি করলো রিয়াদ দূতাবাস সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের মোহাম্মদ আলী নিরব আন্দোলন সংগ্রাম, দলের আনুগত্য ও রাজনৈতিক পথচলা: আলোচনায় বিএনপি নেতা মামুন হাসান

সাজ্জাদুল মিরাজের সাথে রাজনীতি না করায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ছাত্রনেতা আওলাদ, জাতীয় নিউজ এ নাম দিয়ে ফাঁসানোর অভিযোগে প্রতিবাদ।

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যম—যেমন ‘প্রথম আলো’ ও ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-এ খবর প্রকাশ করে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ছাত্রনেতা আওলাদ হোসেনকে। শাহ আলী থানা ছাত্রদলের জনপ্রিয় নেতা ও ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব আওলাদ হোসেনকে অপপ্রচার ও মিথ্যা তথ্যের মাধ্যমে ভিত্তিহীনভাবে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ উঠে উঠেছে।

​আওলাদ হোসেনের অভিযোগ, সাজ্জাদুল মিরাজ নামের এক প্রভাবশালী ব্যক্তির বলয়ে থেকে রাজনীতি না করার কারণেই তাকে সংবাদমাধ্যমে এমন অপপ্রচারের মুখোমুখি হতে হচ্ছে। তিনি জানান, একই ধরনের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন ৯৩ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব আসিফ সিকদারও। আসিফকে সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত ও আশ্রয়-প্রশ্রয় দেন এই সাজ্জাদুল মিরাজ। এমনকি আসিফ শিকদারের পরিবার ও সন্তানের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে মিরাজ তাদের কোনো খোঁজখবর নেননি।

​আওলাদ হোসেন আরও জানান, সাজ্জাদুল মিরাজের রাজনৈতিক কৌশল বেশ জটিল ও হুমকিস্বরূপ। নতুন কোনো কর্মী তার দলে যোগ দিতে এলে সাবেক নেতাদের গোপন তথ্য ও অপরাধের রেকর্ড সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। এছাড়া, তার কোনো অনুসারী অন্য কোনো নেতার সঙ্গে ছবি তুললে তাকে গালিগালাজ ও নানাভাবে হেনস্তা করা হয়।

​অভিযোগ রয়েছে, মিরাজের অনুসারীদের বড় একটি অংশ সরাসরি মাদক কারবারের সাথে জড়িত। গুদারাঘাট এলাকার কুখ্যাত মাদক ডিলার ‘পিচ্চি মনির’ নিয়মিত মিরাজের কার্যালয়ে অবস্থান করেন এবং মিরপুরের বিভিন্ন এলাকার মাদকের বকেয়া টাকার বড় একটি অংশ মিরাজের কাছে পৌঁছায়।
​স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাতারাতি কোটিপতি বনে যান সাজ্জাদুল মিরাজ। বর্তমানে তিনি বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করেন এবং মিরপুরের কথিত এনসিপি নেতাকর্মীদের চাঁদাবাজিতে সরাসরি শেল্টার দেন।

​তারই আশীর্বাদে বিলাসবহুল জীবনযাপন করছেন যুবলীগ ও ছাত্রলীগ নেতার বোন ফারিয়া হ্যাপি, যিনি নিজেকে এনসিপি নেত্রী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। ফারিয়া হ্যাপি এবং তার ভাই, ৯৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাজু, তুরাগ বেরিবাঁধে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে রেস্টুরেন্ট পরিচালনা করছেন বলে স্থানীয় লোকমুখে জানা গেছে।

আওলাদ হোসেন বলেন দেশবাসীর কাছে আকুল আবেদন আমি কিংবা আমার কোন সহকর্মী এ ঘটনার সাথে জড়িত থাকে, আমাকে গ্রেফতার করা হোক? ঘটনা সাথে জড়িত না থাকলে আমার সম্মান কি ফিরিয়ে দেওয়া হবে?
মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি’র সম্মানিত চেয়ারম্যান এর কাছে এই বিচারের দাবি জানাচ্ছি।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-এ ৯৩ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী ইলিয়াস আলী ছবি ও নাম প্রকাশ করা হয়েছে, কাজী ইলিয়াস বলেন আমার সাথে প্রতিহিংসা কেন,আমি তো কোন এমপির অনুসারী নই, রাড্ডার ঘটনায় রাতে আমি আমার এলাকায় অবস্থান করি, সিসিটিভি ফুটেজ আছে, চাইলে দেখানো যাবে, আমার সাথে এমন অন্যায় মেনে নিবো কিভাবে।

ইলিয়াস আলী বলে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অন্যায় কারীদের  গ্রেফতার করুক, বিভিন্ন নিউজে আমার নাম ছবি ব্যবহার করতে মিথ্যা তথ্য দেওয়া সাজ্জাদুল মিরাজ এর বিচার চাই।

‎রংপুরে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: অভিযুক্ত জামায়াত নেতা বললেন, ‘একটু শাসন করা হয়েছে’ ‎ ‎রংপুরের পীরগঞ্জে স্থানীয় জামায়াতে ইসলামির নেতার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে এক কিশোরকে গাছে বেঁধে রাতভর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের সুজারকুঠি নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ‎ ‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়—টুকুরিয়া ইউনিয়নের সুজারকুঠি গ্রামের বাসিন্দা আতাউর মাস্টার স্থানীয় টুকুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সহসভাপতি। তার মেয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। একই বিদ্যালয়ের একই শ্রেণিতে পড়ুয়া দুদিয়াবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাজিদের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন আতাউর মাস্টার ও তার স্বজনরা। সন্দেহের ওপর ভিত্তি করে শনিবার রাত ৯টার দিকে কিশোর সাজিদকে ধরে নিয়ে যান ঐ জামায়াত নেতা ও তার লোকজন। এরপর সাজিদকে একটি গাছে রশি দিয়ে হাত বেঁধে লাঠি ও প্লাস্টিকের পাইপ দিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে কিশোরটি জ্ঞান হারিয়ে ফেললে জামায়াত নেতার স্বজন ও পরিবারের কয়েক জন নারী সদস্য তাকে মারধর করেন। খবর পেয়ে সাজিদের স্বজনরা ঘটনাস্থলে গেলে তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেন আতাউর মাস্টার ও তার সহযোগীরা। পর দিন ভোরে স্বজন ও এলাকাবাসীকে ডেকে এনে সাজিদকে তাদের হাতে তুলে দেওয়া হয়। ‎ ‎নির্যাতনের শিকার সাজিদ হাউমাউ করে কাঁদতে কাঁদতে জানায়, মিথ্যা অভিযোগ তুলে তাকে সারা রাত গাছে হাত বেঁধে নির্যাতন করা হয়েছে। ‎ ‎ ‎এ বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা আতাউর মাস্টার বলেন, ‘ইউনিয়ন জামায়াতের সভাপতিসহ আমরা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করেছি।’ মারধরের বিষয়ে তিনি দাবি করেন, ‘একটু শাসন করা হয়েছে।’ তবে পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নের জামায়াতের সভাপতি রোকনুজ্জামান রোকন বলেন, ‘আমি বিষয়টি জানতে পেরে রাতে সেখানে গিয়েছিলাম। পরে অসুস্থ বোধ করায় চলে আসি।’ ‎ ‎ ‎নির্যাতিত সাজিদের স্বজনরা জানান, জামায়াত নেতা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় পুরো ঘটনাটি চেপে যাওয়ার জন্য তাদের অনবরত হুমকি দেওয়া হচ্ছে। ভয়ের কারণে কেউ প্রকাশ্যে নাম প্রকাশ করতে রাজি হননি। ‎ ‎রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ‎ ‎