ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের উদ্যোগে মিরপুরে মেট্রোরেলের পিলারে স্থান পাবে জুলাই বিপ্লবের গ্রাফিতি
রাজধানী ঢাকার মিরপুরে মেট্রোরেলের পিলারগুলোতে ফুটে উঠবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও জুলাই বিপ্লবের স্মৃতি সংবলিত নানা রঙিন গ্রাফিতি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের শফিকুল ইসলামের মিল্টন এর উদ্যোগে এবং স্থানীয় শিক্ষার্থীদের সহায়তায় সম্প্রতি এই চিত্রাঙ্কন ও দেয়ালচিত্রের রূপদান কার্যক্রম সম্পন্ন হবে বলে জানিয়েছেন।
অসুন্দর দেয়াললিখন ও অননুমোদিত ব্যানার-পোস্টার অপসারণ করে মেট্রোরেলের পিলারগুলোকে সুসজ্জিত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হবে। পিলারের গায়ে স্থান পাবে চিত্রকর্মে কোটা সংস্কার আন্দোলন, ছাত্র-জনতার আত্মত্যাগ, জুলাই বিপ্লবের তাৎপর্য এবং নতুন বাংলাদেশের প্রত্যাশার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হবে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জুলাই আন্দোলনের বীরত্বগাথা ও ঐতিহাসিক অর্জনকে তরুণ প্রজন্মের কাছে চিরস্মরণীয় করে রাখতেই এই পদক্ষেপ। সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মিরপুরের স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীরা।