September 10, 2026, 10:13 pm
শিরোনাম:
রাজধানী মিরপুরে রেস্টুরেন্টের আড়ালে কেবিন বাণিজ্য, সন্ধ্যা নামলেই চলে যুগলদের অনৈতিক কর্মকাণ্ড কাউন্সিলর পদে লড়বেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল ৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন। ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ পদে আলোচনায় ফেরদৌসী আহমেদ মিস্টি এমপি ৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা রাহাত ইসলাম স্বাধীন দারুস সালাম থানা অধীনস্থ আঞ্চলিক ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ৩৫ সদস্যের কমিটি গঠন: আহ্বায়ক সুমন, সদস্য সচিব শিহাবুল রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, সর্বাধিক মিরপুরে মিরপুরে অটোরিকশায় জিম্মি কিশোর উদ্ধার, ছিনতাইকারী আটক

সবুজে গড়ি সুন্দর ভবিষ্যৎ: মিরপুরের ৩টি বিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজধানীর মিরপুরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হলো বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।

​আজ সোমবার সকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক রাজধানীর মিরপুর এলাকার আলহাজ্ব আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়, মিরপুর আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় এবং ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সরাসরি উপস্থিত হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস ও ক্যাম্পাসের পরিবেশ মনোরম করার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

​প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সাথে এই সময় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন। চারা রোপণ শেষে প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে ও সুফলা বাংলাদেশ গঠনে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

​পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ও আগামীর সুন্দর ভবিষ্যৎ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানানো হয় এই কর্মসূচি থেকে।