শাহ্আলী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনোনীত হলেন বিউবিটি ল ক্লাবের সেক্রেটারি নুরুল হুদা শিহাব, পদ পাওয়ার পর বৃক্ষরোপণ কর্মসূচি পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শাহ্আলী থানা শাখার নতুন কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ বিজনেস অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির (বিউবিটি) ল ক্লাবের বর্তমান সেক্রেটারি নুরুল হুদা শিহাব। দায়িত্ব অর্পণের পর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এক পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন তিনি।