September 9, 2026, 8:40 pm
শিরোনাম:
রাজধানী মিরপুরে রেস্টুরেন্টের আড়ালে কেবিন বাণিজ্য, সন্ধ্যা নামলেই চলে যুগলদের অনৈতিক কর্মকাণ্ড কাউন্সিলর পদে লড়বেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল ৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন। ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ পদে আলোচনায় ফেরদৌসী আহমেদ মিস্টি এমপি ৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা রাহাত ইসলাম স্বাধীন দারুস সালাম থানা অধীনস্থ আঞ্চলিক ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ৩৫ সদস্যের কমিটি গঠন: আহ্বায়ক সুমন, সদস্য সচিব শিহাবুল রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, সর্বাধিক মিরপুরে মিরপুরে অটোরিকশায় জিম্মি কিশোর উদ্ধার, ছিনতাইকারী আটক

দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার

দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল

​ঢাকা মহানগর উত্তরের দারুসসালাম থানা ছাত্রদলের অন্তর্গত ৯ ও ১০ নম্বর ওয়ার্ড এবং আঞ্চলিক ১২ নম্বর ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। একই সাথে দারুসসালাম থানা ছাত্রদলের বর্ধিত কমিটিও অনুমোদন লাভ করেছে।

​নবগঠিত এই কমিটিগুলোর অনুমোদন দেন দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিহাদ এবং সদস্য সচিব ওমর নাঈম।

​কমিটি ঘোষণা ও বর্ধিত কমিটি গঠিত হওয়ার পরপরই সাংগঠনিক উদ্দীপনা ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মাঝে। এ উপলক্ষে দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু ও সদস্য সচিব ওমর নাঈমের নেতৃত্বে এলাকায় একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে থানার ও নবগঠিত ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।