September 9, 2026, 8:40 pm
শিরোনাম:
রাজধানী মিরপুরে রেস্টুরেন্টের আড়ালে কেবিন বাণিজ্য, সন্ধ্যা নামলেই চলে যুগলদের অনৈতিক কর্মকাণ্ড কাউন্সিলর পদে লড়বেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল ৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন। ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ পদে আলোচনায় ফেরদৌসী আহমেদ মিস্টি এমপি ৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা রাহাত ইসলাম স্বাধীন দারুস সালাম থানা অধীনস্থ আঞ্চলিক ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ৩৫ সদস্যের কমিটি গঠন: আহ্বায়ক সুমন, সদস্য সচিব শিহাবুল রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, সর্বাধিক মিরপুরে মিরপুরে অটোরিকশায় জিম্মি কিশোর উদ্ধার, ছিনতাইকারী আটক

কাউন্সিলর পদে লড়বেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি

স্টাফ রিপোর্টার

কাউন্সিলর পদে লড়বেন ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম এর সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১২ নম্বর ওয়ার্ডে আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন সাধারণ নির্বাচনে কাউন্সিলর পদে লড়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি শাকিল খান। ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সেবা করা এবং এলাকাকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই তিনি এই নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকা শাকিল খান ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি শক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

রাজনীতির পাশাপাশি তিনি নিয়মিত ১২ নম্বর ওয়ার্ডের স্থানীয় সমাজসেবামূলক কর্মকাণ্ড ও যুব সমাজের কল্যাণে কাজ করে আসছেন।

প্রার্থী হওয়া প্রসঙ্গে শাকিল খান জানান, ১২ নম্বর ওয়ার্ডের নাগরিক সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে মাদকমুক্ত সমাজ গঠনে তিনি কাজ করতে চান। জনগণের আস্থা ও ভালোবাসাকে সম্বল করে তিনি ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত।

ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা এবং দলীয় নেতাকর্মীদের মতে, পরিচ্ছন্ন ইমেজের তরুণ এই ছাত্রদল নেতার প্রার্থী হওয়ায় স্থানীয় নির্বাচনমুখী রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। শাকিল খান জানান, খুব শীঘ্রই তিনি ওয়ার্ডবাসীর মতামত গ্রহণ এবং সার্বিক সার্বিক উন্নয়নের জন্য তার পরিকল্পনা সম্বলিত রূপরেখা পেশ করবেন।