নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের ছাত্র উপদেষ্টা মনোনীত হলেন মিরপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ একরাম চৌধুরী
রাজধানী মিরপুরের সরকারী বাঙলা কলেজের অন্যতম ঐতিহ্যবাহী অরাজনৈতিক শিক্ষা ও সেবামূলক সংগঠন “নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ”-এর নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মোঃ একরাম চৌধুরী।সংগঠনটির এক জরুরি নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
নবমনোনীত ছাত্র উপদেষ্টা মোঃ একরাম চৌধুরী বর্তমানে মিরপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে নেতৃত্ব দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
তাঁর এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে সংগঠনের বর্তমান ও প্রাক্তন নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ প্রকাশ করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে, তাঁর মেধা, প্রজ্ঞা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ তার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে যাবে।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ একরাম চৌধুরী সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।