September 10, 2026, 9:15 pm
শিরোনাম:
রাজধানী মিরপুরে রেস্টুরেন্টের আড়ালে কেবিন বাণিজ্য, সন্ধ্যা নামলেই চলে যুগলদের অনৈতিক কর্মকাণ্ড কাউন্সিলর পদে লড়বেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল ৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন। ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ পদে আলোচনায় ফেরদৌসী আহমেদ মিস্টি এমপি ৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা রাহাত ইসলাম স্বাধীন দারুস সালাম থানা অধীনস্থ আঞ্চলিক ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ৩৫ সদস্যের কমিটি গঠন: আহ্বায়ক সুমন, সদস্য সচিব শিহাবুল রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, সর্বাধিক মিরপুরে মিরপুরে অটোরিকশায় জিম্মি কিশোর উদ্ধার, ছিনতাইকারী আটক

৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন।

স্টাফ রিপোর্টার

৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন।

​ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্গত ৮ নং ওয়ার্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী এবং শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় মিরপুর-১-এর সিটি মহল রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ লেলিন।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • ​সানজিদা খাতুন, প্রধান শিক্ষক, কাজীফুরি প্রাথমিক বিদ্যালয়
  • ​বেবী নাজনীন, প্রধান শিক্ষক, সমতা মডেল উচ্চ বিদ্যালয়
  • ​নার্গিস বেগম, প্রধান শিক্ষক, হযরত শাহ্ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ
  • ​মোজাম্মেল হক, সহ-প্রধান শিক্ষক, মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়
  • ​আলমগীর মোহাম্মদ মহিউদ্দিন, ঢাকা মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ
  • ​ওবায়দুল হক, সহকারী প্রধান শিক্ষক, চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন উচ্চ বিদ্যালয়

রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ, যুগ্ম আহ্বায়ক রতন, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর কায়নাত আকাশ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ, যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব আওলাদ, ৯৩ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।