১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ৩৫ সদস্যের কমিটি গঠন: আহ্বায়ক সুমন, সদস্য সচিব শিহাবুল
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ দারুসসালাম থানার ১২ নম্বর আঞ্চলিক ওয়ার্ড ছাত্রদলের ৩৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
নতুন এ কমিটিতে মোঃ সুমন মিয়াকে আহ্বায়ক এবং শিহাবুল ইসলামকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান এবং সাধারণ সম্পাদক আকরাম আহমেদ সম্প্রতি এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করা এবং তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই কমিটি কাজ করে যাবে।
আগামী দিনে দেশ গঠনে ১২ নং ওয়ার্ড (আঞ্চলিক) ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন দায়িত্বশীল নেতারা।