মিরপুর থানা ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হলেন মোঃ একরাম চৌধুরী।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের অন্তর্গত মিরপুর থানা ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রনেতা মোঃ একরাম চৌধুরী। কমিটিতে তাকে যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা দেওয়া হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মোঃ রবিন খান এবং সাধারণ সম্পাদক আকরাম আহমেদ এই কমিটির অনুমোদন দেন।
জানা গেছে, মোঃ একরাম চৌধুরী এর আগে মিরপুর থানা ছাত্রদলের সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। দলের যেকোনো কঠিন ও প্রতিকূল পরিস্থিতিতে রাজপথে তিনি সবসময় অগ্রভাগে থেকেছেন। নেতাকর্মীদের মাঝে একজন পরিচ্ছন্ন ও নিবেদিতপ্রাণ ছাত্রনেতা হিসেবে তার সুনাম রয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর মোঃ একরাম চৌধুরী দলের শীর্ষ নেতৃত্ব এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, দলের যেকোনো প্রয়োজনে অতীতে যেমন রাজপথে ছিলেন, আগামী দিনেও যেকোনো পরিস্থিতিতে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবেন।
এদিকে মোঃ একরাম চৌধুরী মিরপুর থানা ছাত্রদলের প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরা।