September 13, 2026, 3:14 am
শিরোনাম:
মিরপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৩৫ নারী-পুরুষ গ্রেপ্তার ছাত্রদল নেতাকে হুমকি: মিরপুরের ০৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বহিষ্কার রাজধানী মিরপুরে রেস্টুরেন্টের আড়ালে কেবিন বাণিজ্য, সন্ধ্যা নামলেই চলে যুগলদের অনৈতিক কর্মকাণ্ড কাউন্সিলর পদে লড়বেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল ৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন। ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ পদে আলোচনায় ফেরদৌসী আহমেদ মিস্টি এমপি ৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা রাহাত ইসলাম স্বাধীন দারুস সালাম থানা অধীনস্থ আঞ্চলিক ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ৩৫ সদস্যের কমিটি গঠন: আহ্বায়ক সুমন, সদস্য সচিব শিহাবুল

রংপুরে হামলার জের: জগন্নাথ, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়!

স্টাফ রিপোর্টার

গত কাল রাত থেকে  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষের উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিবিরের উল্লাস কে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়েছে ঢাকা আলিয়া মাদ্রাসা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পাল্টাপাল্টি হুমকির ঘটনায় সারাদিন চরম উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ঢাকার গুরুত্বপূর্ণ এসব ক্যাম্পাসে।

​ঢাকা আলিয়া মাদ্রাসা হলের সিট দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও শিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

​জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের বিভিন্ন সংকট ও দাবি-দাওয়া নিয়ে শিবিরের কর্মসূচি এবং অডিটোরিয়ামের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল, শিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। এতে শিবিরের সভাপতি এবং ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।

​ঢাকা কলেজ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শিবিরের আয়োজিত অনুষ্ঠান, ব্যানার স্থাপন এবং ফোনে শিবিরের পক্ষ থেকে ছাত্রদল নেতা কে  হুমকির অভিযোগকে কেন্দ্র করে ঢাকা কলেজ ক্যাম্পাসে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে সংঘর্ষ থমকে গেলেও ছাত্রদল নেতাকর্মীরা সায়েন্সল্যাব মোড়ে লাঠিসোটা নিয়ে অবস্থান নেওয়ায় চরম উত্তেজনা বিরাজ করছে।

​ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ঢাবির শহীদুল্লাহ হলে পূর্ববর্তী ঘটনার জের এবং ঢাকার অন্যান্য ক্যাম্পাসে একের পর এক সংঘর্ষের খবরের পর পুরো ঢাবি ক্যাম্পাসজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
​সংঘাত এড়াতে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বিক নিরাপত্তায় সতর্ক অবস্থায় রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো।