September 14, 2026, 7:03 am
শিরোনাম:
নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের ছাত্র উপদেষ্টা মনোনীত হলেন মিরপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ একরাম চৌধুরী মিরপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৩৫ নারী-পুরুষ গ্রেপ্তার ছাত্রদল নেতাকে হুমকি: মিরপুরের ০৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বহিষ্কার রাজধানী মিরপুরে রেস্টুরেন্টের আড়ালে কেবিন বাণিজ্য, সন্ধ্যা নামলেই চলে যুগলদের অনৈতিক কর্মকাণ্ড কাউন্সিলর পদে লড়বেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল ৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন। ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ পদে আলোচনায় ফেরদৌসী আহমেদ মিস্টি এমপি ৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা রাহাত ইসলাম স্বাধীন

মিরপুরে চেকপোস্টে পালানোর চেষ্টা, পিস্তল-গুলিসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার সংকেত পেয়ে পালানোর চেষ্টা করায় দুই যুবককে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনে থাকা ছয়টি গুলি, একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. সাইফুল ইসলাম তপু (২৬) ও মো. রবিন মিয়া (৩০)।

রবিবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ পীরেরবাগের ৬০ ফুট সড়কের ভাঙা ব্রিজসংলগ্ন টি-ভ্যালী এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি চেকপোস্টের সামনে এলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। তাঁরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

পরে তাদের দেহ তল্লাশি করে একজনের পরা প্যান্টের কোমর থেকে একটি বিদেশি পিস্তল এবং অপরজনের প্যান্টের বাঁ পকেট থেকে একটি ম্যাগাজিনে থাকা ছয়টি গুলি উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোনও জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন অবৈধভাবে পিস্তল ও গুলি নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তবে উদ্ধার করা অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ