September 14, 2026, 7:04 am
শিরোনাম:
নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের ছাত্র উপদেষ্টা মনোনীত হলেন মিরপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ একরাম চৌধুরী মিরপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৩৫ নারী-পুরুষ গ্রেপ্তার ছাত্রদল নেতাকে হুমকি: মিরপুরের ০৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বহিষ্কার রাজধানী মিরপুরে রেস্টুরেন্টের আড়ালে কেবিন বাণিজ্য, সন্ধ্যা নামলেই চলে যুগলদের অনৈতিক কর্মকাণ্ড কাউন্সিলর পদে লড়বেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল ৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন। ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ পদে আলোচনায় ফেরদৌসী আহমেদ মিস্টি এমপি ৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা রাহাত ইসলাম স্বাধীন

রাতভর গুজবের পর আ.লীগ নেতা মিসবাহ জানালেন তিনি লন্ডনে

স্টাফ রিপোর্টার

সিলেটের আওয়ামী লীগ নেতা, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে ঘিরে একের পর এক গুঞ্জন লেগেই রয়েছে।

সোমবার ভোরে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে দালালের সহায়তায় ভারতে পালানোর সময় বিজিবি বা সীমান্তরক্ষীদের হাতে তিনি আটক হয়েছেন বলে গুঞ্জন ছড়ায়।

এ নিয়ে রাতভর সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তীব্র গুঞ্জনের পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন খোদ মিসবাহ সিরাজ।

আটকের খবরটিকে ভিত্তিহীন দাবি করে যুক্তরাজ্য থেকে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, তিনি আটক হননি; বরং বর্তমানে সিলেটে না থেকে নিরাপদে লন্ডনে অবস্থান করছেন।

সীমান্ত দিয়ে পালানোর গুঞ্জন সম্পর্কে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়ে আটকের কোনো প্রমাণ মেলেনি; এটি স্রেফ গুজব।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকারের পতনের পর একাধিক মামলার আসামি হিসেবে তিনি আত্মগোপনে ছিলেন। তবে এর আগেও আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া কিংবা নগরের সাগরদীঘির পাড়ে হামলার শিকার হওয়ার মতো বিভিন্ন ঘটনায় তিনি একাধিকবার সংবাদের শিরোনাম ও আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন।