প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সাধারণ পরীক্ষার্থীদের মতোই সব নিয়ম মেনে বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে লাইসেন্স অর্জন করেছেন। পুরো প্রক্রিয়ায় তিনি কোনো ধরনের বিশেষ সুবিধা বা প্রটোকল গ্রহণ করেননি।
রোববার (২ আগস্ট) সকালে ড্রাইভিং লাইসেন্সের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে তিনি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিএ প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরীক্ষাকেন্দ্রে যান।
পরীক্ষাকেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাইমা রহমান সাধারণ পরীক্ষার্থীদের সঙ্গে সারিতে দাঁড়িয়ে ধাপে ধাপে সব সরকারি প্রক্রিয়া সম্পন্ন করেন। এমনকি তিনি কেন্দ্রে পৌঁছানোর আগ পর্যন্ত সেখানে দায়িত্বে থাকা কর্মকর্তারাও জানতেন না যে তিনি পরীক্ষায় অংশ নিতে আসবেন।
রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তিনি ড্রাইভিং লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত সব নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করেন এবং কোনো অতিরিক্ত সুবিধা নেননি।
তার এই নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণ ও বিনয়ী আচরণের প্রশংসা করেছেন বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। তাদের মতে, সবার জন্য সমান নিয়ম অনুসরণ করে লাইসেন্স গ্রহণের মাধ্যমে তিনি একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।