September 9, 2026, 8:40 pm
শিরোনাম:
রাজধানী মিরপুরে রেস্টুরেন্টের আড়ালে কেবিন বাণিজ্য, সন্ধ্যা নামলেই চলে যুগলদের অনৈতিক কর্মকাণ্ড কাউন্সিলর পদে লড়বেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল ৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন। ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ পদে আলোচনায় ফেরদৌসী আহমেদ মিস্টি এমপি ৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা রাহাত ইসলাম স্বাধীন দারুস সালাম থানা অধীনস্থ আঞ্চলিক ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ৩৫ সদস্যের কমিটি গঠন: আহ্বায়ক সুমন, সদস্য সচিব শিহাবুল রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, সর্বাধিক মিরপুরে মিরপুরে অটোরিকশায় জিম্মি কিশোর উদ্ধার, ছিনতাইকারী আটক

কাউন্সিলর প্রার্থীর তত্ত্বাবধানে মিরপুরে শহীদ ও আহতদের স্মরণে ‘জুলাই ম্যারাথন’ অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদদের আত্মত্যাগ ও আহতদের স্মরণে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডে এক বর্ণাঢ্য ‘জুলাই ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে।

​ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম আজাদ লেলিনের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে মঙ্গলবার সকাল ৬ ঘটিকায় এ ম্যারাথন প্রতিযোগিতার সূচনা হয়।

​ম্যারাথনটি মিরপুর চিড়িয়াখানা রোডের নির্ধারিত রুট অতিক্রম করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃঢ় নিরাপত্তায় আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন বয়সের প্রায় শতাধিক প্রতিযোগী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​আয়োজক বিএনপি নেতা আবুল কালাম আজাদ লেলিন জানান, বৈষম্যবিরোধী গণআন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং এখনো যারা পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন রয়েছেন, তাদের স্মৃতি ও অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ক্রীড়া চর্চার মাধ্যমে যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখা এবং জুলাই বিপ্লবের চেতনাকে জাগ্রত রাখা এই আয়োজনের মূল উদ্দেশ্য।

​প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্থানীয় বাসিন্দারা এ ধরণের ইতিবাচক ও ক্রীড়ামুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।