মিরপুরে শাহআলী এলাকায় মাদকবিরোধী ক্যাম্পেইন, প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, মিরপুর:
মিরপুরে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং জনস্বার্থে এক মাদকবিরোধী ক্যাম্পেইন, প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক আবুল কালাম আজাদ লেলিনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদ মিছিলটি মিরপুর গুদারাঘাট এইচ-ব্লক থেকে শুরু হয়ে মিরপুর চিলড্রেন পার্ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে মিছিলটি মিরপুর-১ নম্বর মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে উপস্থিত নেতা-কর্মীরা মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সংক্ষিপ্ত মানববন্ধন করেন।
মানববন্ধন ও সমাবেশে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে পরিবারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের সচেতনতা বৃদ্ধিতে জোর দেন।
কর্মসূচিতে শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি কাজী শাওন, সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক ফাহাদ, শাহ্আলী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ হাওলাদার ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রতন শেখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সদস্য সচিব রুবেল, সাবেক সাধারণ সম্পাদক মনির, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব আওলাদ, ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, শাহআলী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিন মোল্লাহ, সিনিয়র সদস্য মাহমুদুল হাসান শিশির, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক আনোয়ার, ৯৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন, শাহ্আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নূর আলম, এবং মহিলা দল নেত্রী সাহিদাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা।