৫০০ কিলোমিটার মহাসড়কে ৬০ অ্যাম্বুলেন্স, দুর্ঘটনার পর ২৪ ঘণ্টা জরুরি সেবা
স্টাফ রিপোর্টার
Update Time :
Monday, August 24, 2026
/
সড়ক দুর্ঘটনায় আহত মানুষের কাছে দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের তিনটি গুরুত্বপূর্ণ মহাসড়ক করিডরে ৬০টি বিশেষায়িত অ্যাম্বুলেন্স নামানো হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার সময় কমিয়ে আনতে এসব অ্যাম্বুলেন্সের পাশাপাশি হাইওয়ে পুলিশের জন্য দেওয়া হয়েছে ৮০টি মোটরসাইকেল। সপ্তাহের সাত দিন, দিন-রাত ২৪ ঘণ্টা এই জরুরি সেবা চালু থাকবে।