রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫০ জন প্রাপ্তবয়স্ক এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত চারজন শিশু রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আশিক (৩১), মো. জিয়াউল হক (২৯), মো. রাব্বী (২১), মিজানুর রহমান (২৪), সাইফ উদ্দিন (২৮), এনামুল (২৬), ইমন (২৩), ফুয়াদ বিন খলিল (১৯), মো. ইমন সরকার (২৮), মো. জিহাদ শিকদার (২০), মো. রিহাদ হাসান (১৯), মো. সিয়াম আহম্মেদ মিশা (২০), মো. বাহাদুর শিকদার (২৭), মো. ইমতিয়াজ তুহিন (২৮), মো. মিজান উদ্দিন (৩১), মো. মাসুদ (৪২), মো. পারভেজ (২৬), মো. নাসির (৫২), মো. আমীর (২৬), মো. রুবেল (২৬), মো. আব্দুল মতিন (৫০), নাসির (৩২), মো. রফিক (৩৩), সোলাইমান (২৬), শুভ চন্দ্র (২৬), মোস্তাকিম (২৪), রিপন (৩০), মনির (৩০), মো. রাজু (৩০), হাবিবুল্লাহ বাহার আরিফ (৩৬), হাসান চকিদার (৩১), মো. সাইদুল হক (৪৮), শরীফ আহম্মেদ নাহিফ (২৪), কামরুজ্জামান কনক (২৪), জান্নাতুল নাঈম (২৪), মো. রাতুল (২৩), আবু সাঈদ (২৬), শাহিন (২১), মো. মোশারফ (৩০), মো. রাসেল (২৫), মোছা. সাথী (২০), পারভেজ (২৮), মো. ইমরান পারভেজ (২২), মো. মাসুম (৩০), মো. মেহেদী হাসান জনি (২০), মো. আবির হোসেন (২৪), সোহেল রানা (৩৫), মনা মিয়া, মো. হৃদয় গাজী (২১) এবং মো. আজিজুল ইসলাম হাওলাদার (৩৩)।