September 13, 2026, 5:17 am
শিরোনাম:
মিরপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৩৫ নারী-পুরুষ গ্রেপ্তার ছাত্রদল নেতাকে হুমকি: মিরপুরের ০৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বহিষ্কার রাজধানী মিরপুরে রেস্টুরেন্টের আড়ালে কেবিন বাণিজ্য, সন্ধ্যা নামলেই চলে যুগলদের অনৈতিক কর্মকাণ্ড কাউন্সিলর পদে লড়বেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল ৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন। ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ পদে আলোচনায় ফেরদৌসী আহমেদ মিস্টি এমপি ৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা রাহাত ইসলাম স্বাধীন দারুস সালাম থানা অধীনস্থ আঞ্চলিক ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ৩৫ সদস্যের কমিটি গঠন: আহ্বায়ক সুমন, সদস্য সচিব শিহাবুল

জুলাই এবং ফ্যাসিস্ট এর রক্তঝরা দিনগুলোতে স্লোগানে রাজপথ মাতানো মোঃ হোসাইন ১০ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব মনোনীত।

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লব ও ফ্যাসিবাদবিরোধী রক্তঝরা আন্দোলন-সংগ্রামে স্লোগানে রাজপথ কাঁপানো ত্যাগী নেতা মোঃ হোসাইন ঢাকা মহানগর উত্তরের ১০ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব মনোনীত হয়েছেন। একই কমিটিতে জহিরুল ইসলাম মিলনকে আহ্বায়ক এবং সোহাইব আলী খান তাসিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন ভূঁইয়া জিহাদ এবং সদস্য সচিব ওমর নাঈম যৌথ স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদন দেন।

সংগঠন সূত্রে জানা যায়, রাজপথের সক্রিয় ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের ধারাবাহিকতায় এ কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে ১০ নং ওয়ার্ডে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন থানার জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।