September 10, 2026, 9:15 pm
শিরোনাম:
রাজধানী মিরপুরে রেস্টুরেন্টের আড়ালে কেবিন বাণিজ্য, সন্ধ্যা নামলেই চলে যুগলদের অনৈতিক কর্মকাণ্ড কাউন্সিলর পদে লড়বেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল ৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন। ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ পদে আলোচনায় ফেরদৌসী আহমেদ মিস্টি এমপি ৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা রাহাত ইসলাম স্বাধীন দারুস সালাম থানা অধীনস্থ আঞ্চলিক ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ৩৫ সদস্যের কমিটি গঠন: আহ্বায়ক সুমন, সদস্য সচিব শিহাবুল রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, সর্বাধিক মিরপুরে মিরপুরে অটোরিকশায় জিম্মি কিশোর উদ্ধার, ছিনতাইকারী আটক

মিরপুরে অটোরিকশায় জিম্মি কিশোর উদ্ধার, ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুরে অটোরিকশার ভেতরে জিম্মি থাকা এক কিশোরকে উদ্ধার করেছে পল্লবী ট্রাফিক জোনের পুলিশ। এ সময় মোহাম্মদ রাব্বি (১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করা গেলেও আরও তিনজন পালিয়ে গেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে পল্লবী থানাধীন মিরপুর বাংলা স্কুল গ্যাপ এলাকায় মেট্রোরেলের ২২২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া কিশোরের নাম অর্ক।

পল্লবী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, রাতে ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন একজন ট্রাফিক পুলিশ সদস্য। এ সময় রাস্তার পাশে একটি অটোরিকশাকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। তিনি অটোরিকশাটির কাছে গেলে ভেতর থেকে কিশোর অর্ক চিৎকার করে সাহায্য চায়। তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্য এগিয়ে গিয়ে মোহাম্মদ রাব্বিকে জাপটে ধরেন। এ সময় রাব্বির সঙ্গে থাকা আরও তিনজন ছিনতাইকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

  • ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন জানান, আটককৃত রাব্বিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। অটোরিকশায় কিশোরকে জিম্মি করে ছিনতাইয়ের চেষ্টা চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পালিয়ে যাওয়া বাকি তিনজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।