বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের আওতাধীন দারুস সালাম থানা শাখা ৯ নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন তরুণ ছাত্রনেতা রাহাত ইসলাম স্বাধীন।
কমিটিতে মোঃ ইমন খানকে আহ্বায়ক এবং মোঃ এনায়েত হোসেনকে সদস্য সচিব করে এই দায়িত্ব অর্পণ করা হয়। গত ২৬ আগস্ট ২০২৪ তারিখে দারুস সালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান ভূঁইয়া জিসান এবং সদস্য সচিব ওমর নাঈম এই কমিটি অনুমোদন করেন।
৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে নাম অন্তর্ভুক্ত হওয়ায় রাহাত ইসলাম স্বাধীন সংগঠনের শীর্ষ নেতৃত্ব এবং দারুস সালাম থানা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক প্রতিক্রিয়ায় তিনি জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি আগামী দিনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবেন। সংগঠনের নিয়ম-নীতি মেনে ওয়ার্ডপর্যায়ে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে রাহাত ইসলাম স্বাধীন যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।