ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বর্তমান কমিটির মেয়াদ শেষ পর্যায়ে, নতুন নেতৃত্ব গঠন নিয়ে দলটির ভেতরে জোর গুঞ্জন শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের দুই নেতা সংসদ-সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি একজন টেকনোক্রেট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া মহানগর কমিটির তিন নারী নেতা সংরক্ষিত আসনের সংসদ-সদস্য হয়েছেন।
দলীয় সূত্র বলছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি আরও বাড়াতে চায় বিএনপি। সে লক্ষ্যেই ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠনের চিন্তাভাবনা চলছে।
গত ৯ মে কেন্দ্রীয় বিএনপিসহ বিভিন্ন সাংগঠনিক ইউনিটের প্রায় ৯০০ শীর্ষ নেতার সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে উপস্থিত নেতাদের ভাষ্য, সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার নির্দেশনা দেন বিএনপি চেয়ারম্যান। একই সঙ্গে বিভিন্ন ইউনিটে নতুন কমিটি গঠনেরও ইঙ্গিত দেন তিনি।
দলীয় নেতারা জানান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বর্তমান কমিটির পাশাপাশি নতুন মুখ আনার চিন্তাও রয়েছে। ইতোমধ্যে সম্ভাব্য পদপ্রত্যাশীরা নিজেদের সাংগঠনিক দক্ষতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও ত্যাগের বিবরণ তুলে ধরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। গুলশান কার্যালয় থেকে শুরু করে সচিবালয়ে মন্ত্রীদের কাছেও চলছে তদবির। কেউ কেউ আবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
সূত্রমতে, ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনায় রয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য , ঢাকা মহানগর বিএনপি’র প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য, পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি, সাবেক যুগ্ম আহবায়ক বর্তমান যুগ্ম আহবায়ক (সুপার ফাইভ) দায়িত্বে ফেরদৌসী আহমেদ মিস্টি।
ছাত্র জীবন থেকেই পুরান ঢাকার এমপি শহীদ নাসির উদ্দিন পিন্টুর হাত ধরে ছাত্র রাজনীতিতে আসেন, পরবর্তীতে বদরুন্নেসা কলেজের নির্বাচিত এজিএস হিসেবে দায়িত্ব পালন করেন। মিরপুরের কমিশনার বিএনপি নেতা সাইদুর রহমান নিউটন সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, সন্ত্রাসীদের হাতে সাইদুর রহমান নিউটন ২০০২ সালের ১০ মে খুন হলে ফের রাজনীতিতে আসেন ঢাকার এই অগ্নিকন্যা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৮ নং ওয়ার্ডের নির্বাচিত কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ফেরদৌসী আহমেদ মিস্টি বর্তমানে সরকারের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।