September 12, 2026, 2:32 am
শিরোনাম:
রাজধানী মিরপুরে রেস্টুরেন্টের আড়ালে কেবিন বাণিজ্য, সন্ধ্যা নামলেই চলে যুগলদের অনৈতিক কর্মকাণ্ড কাউন্সিলর পদে লড়বেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল ৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন। ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ পদে আলোচনায় ফেরদৌসী আহমেদ মিস্টি এমপি ৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা রাহাত ইসলাম স্বাধীন দারুস সালাম থানা অধীনস্থ আঞ্চলিক ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ৩৫ সদস্যের কমিটি গঠন: আহ্বায়ক সুমন, সদস্য সচিব শিহাবুল রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, সর্বাধিক মিরপুরে মিরপুরে অটোরিকশায় জিম্মি কিশোর উদ্ধার, ছিনতাইকারী আটক

তারেক রহমানের পতন শুরু হয়ে গেছে, ক্ষমতায় থাকতে পারবেন না’: নাসীরুদ্দীন পাটওয়ারীর

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন না। তিনি বলেন, ক্ষমতার ভবিষ্যৎ কোনো ব্যক্তি নয়, জনগণের হাতে এবং শেষ পর্যন্ত জনগণই রাজনৈতিক নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১-দলীয় জোট আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই গণঅভ্যুত্থানের সময়কার পরিস্থিতির স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আন্দোলনের চূড়ান্ত সময়ে দেশজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। তার ভাষ্য অনুযায়ী, তিনি ও তার সহকর্মীরা একসময় অবরুদ্ধ অবস্থায় ছিলেন এবং বাইরে বের হওয়ার সুযোগ পাননি। পরে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে আন্দোলন নতুন গতি পায়।

তিনি অভিযোগ করেন, আন্দোলনের সময় রাজপথে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সক্রিয় থাকলেও তারেক রহমান দেশে উপস্থিত ছিলেন না। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের মতামতকে অগ্রাধিকার দিতে হবে।

সরকার ও রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করে পাটওয়ারী বলেন, বাংলাদেশের মালিকানা কোনো ব্যক্তি বা দলের নয়; এটি জনগণের। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং চিকিৎসাসেবা গ্রহণেও বাধার মুখে পড়তে হয়েছে। এসব ঘটনার জন্য তিনি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করেন।

সমাবেশে ইসলাম, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং রাজনৈতিক সংস্কারের বিষয়েও বক্তব্য দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, আগামী দিনে দেশকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হতে পারে। তাই জাতীয় স্বার্থ, সংস্কার কার্যক্রম এবং শহীদদের বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জাতীয় সংস্কার, গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বিচার নিশ্চিত করার আন্দোলনে অংশ নেওয়ার সময় এসেছে। পাশাপাশি মতভেদ ভুলে বৃহত্তর জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।