September 12, 2026, 2:31 am
শিরোনাম:
রাজধানী মিরপুরে রেস্টুরেন্টের আড়ালে কেবিন বাণিজ্য, সন্ধ্যা নামলেই চলে যুগলদের অনৈতিক কর্মকাণ্ড কাউন্সিলর পদে লড়বেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি শাকিল খান: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল ৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন। ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ পদে আলোচনায় ফেরদৌসী আহমেদ মিস্টি এমপি ৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা রাহাত ইসলাম স্বাধীন দারুস সালাম থানা অধীনস্থ আঞ্চলিক ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ৩৫ সদস্যের কমিটি গঠন: আহ্বায়ক সুমন, সদস্য সচিব শিহাবুল রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, সর্বাধিক মিরপুরে মিরপুরে অটোরিকশায় জিম্মি কিশোর উদ্ধার, ছিনতাইকারী আটক

বিএনপির রাজনীতিতে ফিরছেন সাজু, উচ্ছ্বাসিত নেতাকর্মী!

স্টাফ রিপোর্টার

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় রাজধানীর দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার হয়েছিলো।

১৪ জানুয়ারি ২০২৬ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাজুকে সংগঠন থেকে বহিষ্কারের তথ্য জানানো হয়েছিলো।

বিএনপি’র ক্লান্তি লগ্নে স্থানীয় পর্যায়ে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, পদযাত্রা ও শোডাউনে সৈয়দ আবু বক্কর সিদ্দিক সাজু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এবং পিতার রাজনৈতিক প্রভাব ও পরিচয়ের সুবাদে মিরপুর এলাকায় তাঁর নিজস্ব কর্মী-সমর্থক ও শক্ত অবস্থান হয়।

তাঁর পিতা মরহুম আলহাজ এস. এ. খালেক বৃহত্তর মিরপুর এলাকার প্রভাবশালী নেতা ছিলেন। তিনি মিরপুর আসন থেকে পাঁচবার সংসদ সদস্য ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।এলাকায় সাজুর রাজনৈতিক কার্যক্রম প্রধানত ঢাকা-১৪ আসনভুক্ত মিরপুর, শাহ আলী ও দারুস সালাম থানা এবং সাভারে কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন এলাকায় কেন্দ্রীভূত ছিল।

ঢাকা ১৪ আসনে তৃণমূল বিএনপিতে দীর্ঘদিন দ্বন্দ্ব ঝিমিয়ে পড়া রাজনীতি থেকে বের করতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে স্থানীয় বিএনপির নেতা কর্মীগণ।

সাজুর রাজনীতি ফেরা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের মধ্যে।

১৫ আগস্ট ২০২৬ প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে টিএন্ডটি মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাবেশে আসেন এস এ সিদ্দিক সাজু।

এস এ সিদ্দিক সাজুকে প্রধানমন্ত্রীর প্রোগ্রামের অতিথিদের সাথেই বসতে দেখা যায়। এ সময় স্থানীয় নেতা কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সাজুর কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে।